আলিম পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

D
Dristy TV
ঢাকা প্রকাশিত: ০২ মে ২০২৬, দুপুর ০২:৩৯
আলিম পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

দৃষ্টি রিপোর্ট:

২০২৬ সালের আলিম পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বৃদ্ধি করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ মে পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন শিক্ষার্থীরা। ফি জমা দেওয়া যাবে ৭ মে পর্যন্ত। তবে পরিশোধ করতে হবে বিলম্ব ফি।

মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন দেশের সব আলিম পর্যায়ের মাদরাসার অধ্যক্ষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বর্ধিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কোনো শিক্ষার্থী যাতে ফরম পূরণ থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে মাদরাসাপ্রধানদের লক্ষ রাখতে বলা হয়েছে।

একই বিষয়ের আরও খবর