তথ্য ও প্রযুক্তি

টাঙ্গাইলে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

টাঙ্গাইলে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

দৃষ্টি রিপোর্ট: টাঙ্গাইলে যুব উন্নয়ন অধিদপ্তরের ‘ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ’ ৭ম ব্যাচের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২০ জুন) সকালে শহরের আশেকপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরে ওই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মো. মোজাম্মেল হক খান। দেশের আইটি প্রতিষ্ঠান ‘ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড’ এই প্রকল্পের পরিচালনায় জেলার ‘ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ’ ৭ম ব্যাচের পরীক্ষায় ২০১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ সময় পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সভাপতি ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফাতেমা বেগম, সহ-সভাপতি ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক রথীন্দ্র নাথ চক্রবর্তী, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের জেলা কো-অর্ডিনেটর মো. জুয়েল রানা উপস্থিত ছিলেন। ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের জেলা শাখার সহকারী কো-অর্ডিনেটর তৌহিদুর রহমান, প্রশিক্ষক ও গ্রাফিক্স ডিজাইনার সঙ্গীতা সরকার, ডিজিটাল মার্কেটিং ও প্রশিক্ষক অমিত মন্ডল, প্রশিক্ষক ওয়েব ডেভেলপমেন্ট ও গ্রাফিক্স ডিজাইনার মাহবুবুর রহমান সহ ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রতিনিধিরা ভর্তি পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেন। লিখিত পরীক্ষার চুড়ান্ত ফলাফল এসএমএস -এর মাধ্যমে প্রশিক্ষণার্থীদের জানানো হবে এবং আগামিকাল রোববার(২১ জুন) মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সিং-এর মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে আত্মকর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে এই পরীক্ষা নেওয়া হচ্ছে। ২০২৪ সাল থেকে দেশের ৬৪ জেলায় যুব ও যুব মহিলাদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

২০ জুন ২০২৬

ভাসানী বিশ্ববিদ্যালয়ে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা

ভাসানী বিশ্ববিদ্যালয়ে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা

দৃষ্টি রিপোর্ট: বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আয়োজিত জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে অনুষ্ঠিত হয়েছে। সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের উদ্যোগে ওই প্রতিযোগিতানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য(ভিসি) অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। শনিবার(১৬ মে) ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সির সহযোগী বাস্তবায়নে দিনব্যাপী প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মেহেদী হাসান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন, ইঞ্জিনিয়রিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান, সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী। এছাড়া বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তফা কামাল নাসিরসহ অন্যান্য শিক্ষক ও আইসিটি বিভাগের অধ্যাপক ড. জিয়াউর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, দায়িত্ব গ্রহণের প্রথম কার্যদিবসে দেশের মেধাবী তরুণ শিক্ষার্থীদের এমন একটি জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর আয়োজনে অংশ নিতে পারা আমার জন্য অত্যন্ত গৌরবের। তিনি বলেন, আমি মনে করি, এটি কেবল একটি আনুষ্ঠানিক সূচনা নয়; বরং এটি ভবিষ্যৎ বাংলাদেশের সঙ্গে পথচলার এক অনুপ্রেরণাময় শুরু। আজ আমি যাদের সামনে দাঁড়িয়ে আছি, তোমরাই আগামি দিনের বিজ্ঞানী, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, গবেষক, উদ্যোক্তা এবং দেশের নেতৃত্বদানকারী নাগরিক। তিনি আরো বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তি ও জ্ঞানই সবচেয়ে বড় শক্তি। যে জাতি প্রযুক্তিতে দক্ষ, সেই জাতিই বিশ্বে এগিয়ে যাচ্ছে। তাই স্কুল পর্যায় থেকেই শিক্ষার্থীদের প্রোগ্রামিং, যুক্তিভিত্তিক চিন্তা ও সাধারণ জ্ঞানের চর্চায় উদ্বুদ্ধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকাশ, প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতায় টাঙ্গাইলের বিভিন্ন হাইস্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রোগ্রামিং প্রতিযোগিতায় জুনিয়র (৬ষ্ঠ থেকে ৮ম), সেকেন্ডারী (৯ম থেকে ১০ম) ও সিনিয়র একাদশ থেকে দ্বাদশ শ্রেণির গ্রুপে ২৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। কুইজ প্রতিযোগিতায় জুনিয়র (৬ষ্ঠ থেকে ৮ম) ও সিনিয়র (একাদশ থেকে দ্বাদশ) শ্রেণির ১০১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রোগ্রামিং প্রতিযোগিতায় ৩টি গ্রুপের বিজয়ী ৮ জনকে এবং কুইজ প্রতিযোগিতায় ২টি গ্রুপের বিজয়ী ২০জনকে পুরস্কার প্রদান করা হয়।

১৭ মে ২০২৬

ভাসানী বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্য শহিদুল ইসলাম

ভাসানী বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্য শহিদুল ইসলাম

দৃষ্টি রিপোর্ট: টাঙ্গাইলের সন্তোষস্থ ‎মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়। ‎‎প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলামকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হয়েছে। ‎ড. শহিদুল ইসলাম বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিনের শিক্ষকতা, প্রশাসনিক অভিজ্ঞতা ও একাডেমিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় সম্পৃক্ততা রয়েছে। ‎‎প্রজ্ঞাপন অনুযায়ী, উপাচার্য হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর নির্ধারণ করা হয়েছে। দায়িত্ব পালনকালে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। ‎এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। প্রয়োজনবোধে মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। ‎‎নতুন উপাচার্যের নিয়োগে শিক্ষার্থীরা প্রত্যাশা করছেন, নতুন প্রশাসনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন, গবেষণার পরিবেশ সম্প্রসারণ, সেশনজট নিরসন, আবাসন সংকট সমাধান এবং ক্যাম্পাসের সামগ্রিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি শিক্ষার্থীবান্ধব প্রশাসন ও স্বচ্ছ একাডেমিক পরিবেশ নিশ্চিত করার দিকেও গুরুত্ব দেওয়া হবে।

১৫ মে ২০২৬

ভোটের সময় গণনা হবে সফটওয়্যারে

ভোটের সময় গণনা হবে সফটওয়্যারে

দৃষ্টি নিউজ: তফসিল ঘোষণার প্রক্রিয়া সহজ ও কার্যকর করতে ‘ইলেকশন সিডিউল ম্যানেজমেন্ট মডিউল (ইএমএস)’ নামের সফটওয়্যার চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে সকল নির্বাচনের তথ্য ইনপুট দিতে মাঠ কর্মকর্তাদের নির্দেশনাও দিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার (৭ মে) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ সংক্রান্ত চিঠি মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ অর্থাৎ সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের যথাসময়ে তফসিল ঘোষণার সুবিধার্থে নির্বাচনি ক্যালেন্ডার সংক্রান্ত সফটওয়্যার প্রস্তুত করা হয়েছে। ওই সফটওয়্যারে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠানের তারিখ, গেজেট প্রকাশের তারিখ, শপথ গ্রহণের তারিখ ও প্রথম সভার তারিখসহ ওয়ার্ড বিন্যাস, ভোটার তালিকা পুনর্বিন্যাস ও মামলা ইত্যাদি বিষয়ক তথ্য অন্তর্ভুক্ত করে হালনাগাদ করা আবশ্যক। নির্বাচনী ক্যালেন্ডার সংক্রান্ত সফটওয়্যারে (Election Schedule Management Module) (উপজেলা/থানা নির্বাচন অফিসারগণকে প্রয়োজনীয় তথ্য এন্ট্রি করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে। এ অবস্থায় উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তারা আগামী ১৫ মে এর মধ্যে আবশ্যিকভাবে তথ্য এন্ট্রি নিশ্চিত করতে হবে।

০৭ মে ২০২৬

মধুপুরে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

মধুপুরে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

মধুপুর প্রতিনিধি: ‘উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের মধুপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। মধুপুর উপজেলা পরিষদ চত্বরে শনিবার (১১ এপ্রিল) সকালে দু’দিন ব্যাপী ওই মেলার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন। মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজিত এই মেলায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর পৃষ্ঠপোষকতা করে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. মনিরুজ্জামান মনি, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, আইসিটি কর্মকর্তা আবরারুল হক শিমুল, বীর মুক্তিযোদ্ধা এমএ সামাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, পৌর বিএনপি সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, পৌর বিএনপির সাধারণত সম্পাদক খন্দকার আব্দুল মোতালিব, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক লতিফ পান্না প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ মহি উদ্দিন আহমেদ। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সুধীমহল উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন সহ মধুপুর উপজেলা বিএনপি নেতা কর্মী ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিকগণ। বিজ্ঞান মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্টর প্রদর্শন করেন।

১১ এপ্রিল ২০২৬

গাজীপুরে গ্রামীণ‌ফো‌ন গ্রাহকদের বিশেষ আয়োজন

গাজীপুরে গ্রামীণ‌ফো‌ন গ্রাহকদের বিশেষ আয়োজন

শফিকুজ্জামান খান মোস্তফা: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন তাদের জিপিস্টার সিগনেচার গ্রাহকদের নিয়ে আয়োজন করেছে ‘জিপিস্টার সিগনেচার ক্লাব’- এটি একটি বিশেষভাবে পরিকল্পিত আয়োজন, যা গ্রাহকদের সাথে সম্পর্ককে আরও ঘনিষ্ঠ ও অর্থবহ করে তোলার একটি প্রয়াস। অনুষ্ঠানটি সম্প্রতি গাজীপুরে একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে জিপিস্টার সিগনেচার গ্রাহকদের সাথে উপস্থিত ছিলেন, গ্রামীণফোনের হেড অব কাস্টমার এক্সপেরিয়েন্স অ্যান্ড সার্ভিস আবদুল্লা আল মাহমুদ এবং ময়মনসিংহের সার্কেল মার্কেটিং হেড দেবাশীষ চৌধুরীসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানটির মূল উপলক্ষ্য ছিল সিগনেচার গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং গ্রামীণফোনের উন্নত, লাইফস্টাইল ভিত্তিক সেবা প্রদানের প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করা। উপস্থিত অতিথিরা বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ সেশনে অংশ নেন- যেখানে তারা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করার পাশাপাশি মূল্যবান মতামত প্রদান করেন। এই উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের সম্মানিত জিপিস্টার সিগনেচার গ্রাহকদের সম্মাননা প্রদানের পাশাপাশি তাদের জন্য থাকা প্রিমিয়াম সুবিধা ও ব্যক্তি-কেন্দ্রিক অভিজ্ঞতাগুলো তুলে ধরা হয়। অনুষ্ঠানে গ্রামীণফোনের হেড অব কাস্টমার এক্সপেরিয়েন্স অ্যান্ড সার্ভিস আবদুল্লা আল মাহমুদ বলেন, ‘গ্রামীণফোনে আমরা সবসময় গ্রাহকদের সঙ্গে আন্তরিক, কার্যকর ও দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করি। জিপিস্টার সিগনেচার ক্লাব আমাদের সেই প্রচেষ্টারই একটি অংশ- যেখানে আমরা দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে থাকা গ্রাহকদের আরও কাছ থেকে জানার এবং তাদের প্রত্যাশা অনুযায়ী সেবা উন্নত করার সুযোগ পাই।’

০৯ এপ্রিল ২০২৬

তিনদিন ইন্টারনেট সেবা বিঘ্ন ঘটতে পারে

তিনদিন ইন্টারনেট সেবা বিঘ্ন ঘটতে পারে

দৃষ্টি রিপোর্ট: সাবমেরিন ক্যাবল সিস্টেমে রক্ষণাবেক্ষণ কাজের কারণে ইন্টারনেট সেবা সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)। বুধবার (৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল SEA-ME-WE-5 (SMW5)-এর কনসোর্টিয়ামের একটি রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। রক্ষণাবেক্ষণ কার্যক্রম আগামি ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত, মোট তিন দিন আট ঘণ্টা চলবে। এ সময় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সিঙ্গাপুরমুখী সার্কিটসমূহ সাময়িকভাবে প্রভাবিত হবে। ফলে ইন্টারনেট ব্যবহারকারীরা ধীরগতি বা আংশিক সেবা বিঘ্নের সম্মুখীন হতে পারেন। তবে রক্ষণাবেক্ষণ চলাকালে বিএসসিপিএলসি’র অপর সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট সেবা স্বাভাবিক রাখার চেষ্টা অব্যাহত থাকবে। কর্তৃপক্ষ জানায়, সংশ্লিষ্ট কনসোর্টিয়ামের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত ও সুষ্ঠুভাবে কাজ শেষ করার সর্বোচ্চ চেষ্টা করা হবে, যাতে নির্ধারিত সময়ের মধ্যেই স্বাভাবিক সেবা পুনরায় নিশ্চিত করা যায়। গ্রাহক ও সংশ্লিষ্টদের সাময়িক অসুবিধার জন্য বিএসসিপিএলসি কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

০৮ এপ্রিল ২০২৬

ফোনে গোপন নজরদারি চালাচ্ছে যেসব অ্যাপ

ফোনে গোপন নজরদারি চালাচ্ছে যেসব অ্যাপ

দৃষ্টি ডেস্ক: মোবাইল ফোনে অ্যাপ ইনস্টল করার ক্ষেত্রে অসতর্কতা ব্যবহারকারীদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ভালোভাবে যাচাই-বাছাই না করে কোনো অ্যাপ ইনস্টল করা হলে তা ব্যক্তিগত তথ্য চুরি কিংবা গোপন নজরদারির কারণ হতে পারে। বর্তমানে ভুয়া ও প্রতারণামূলক অ্যাপের সংখ্যা দ্রুত বাড়ছে। এসব অ্যাপ অনেক সময় ব্যবহারকারীর অজান্তেই মোবাইল ফোনে প্রবেশ করে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে বা আর্থিক ক্ষতির কারণ হয়। বিশেষজ্ঞদের মতে, গুগল প্লে স্টাের কিংবা অ্যাপল অ্যাপ স্টোর এই দুই অফিসিয়াল প্ল্যাটফর্ম থেকে অ্যাপ ডাউনলোড করলেও শতভাগ নিরাপত্তা নিশ্চিত হয় না। কারণ প্রতারক চক্র অনেক সময় জনপ্রিয় অ্যাপের নাম ও আইকন নকল করে ভুয়া অ্যাপ তৈরি করে থাকে। তথ্য অনুযায়ী, অ্যাপ স্টোরগুলোতে বিপুল সংখ্যক অ্যাপ রয়েছে- অ্যাপল অ্যাপ স্টোরে প্রায় ২০ লাখ এবং গুগল প্লে স্টোরে প্রায় ৩০ লাখ অ্যাপ। এত বিশাল সংখ্যার মধ্যে ভুয়া বা ক্ষতিকর অ্যাপ শনাক্ত করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। গবেষকদের সাম্প্রতিক অনুসন্ধানে ২০টিরও বেশি সন্দেহজনক অ্যাপ শনাক্ত হয়েছে, যেগুলোর মধ্যে অন্তত ৯টি ভুয়া ডিজিটাল ওয়ালেট অ্যাপ রয়েছে। এসব অ্যাপ ব্যবহারকারীদের আর্থিক তথ্য হাতিয়ে নেওয়ার ঝুঁকি তৈরি করে। এর মধ্যে রয়েছে ৯টি ওয়ালেট! দেখে নেওয়া যাক কোন কোন অ্যাপ রয়েছে তালিকায়- ১. প্যানকেক সোয়্যাপ, ২. সুয়েত ওয়ালেট, ৩. হাইপারলিকুইড, ৪. রেইডিয়াম, ৫. বুলএক্স ক্রিপ্টো, ৬. ওপেনওসিয়ান এক্সচেঞ্জ, ৭. মিটিওরা এক্সচেঞ্জ, ৮. সুশিসোয়্যাপ, ৯. হার্ভেস্ট ফিনান্স ব্লগ ইত্যাদি। এ ধরনের ডিজিটাল ওয়ালেটগুলো আদৌ নিরাপদ নয়। কোনো ভাবে টাকাপয়সা খোয়ালে ফেরত পাবার কোন সম্ভাবনাই নেই। তাই সবদিক খতিয়ে না দেখে এই ধরনের অ্যাপ ডাউনলোড না করাই ভালো। আর যদি ইতিমধ্যেই এই ধরনের অ্যাপ ইনস্টল করে থাকেন, তাহলে সাবধান! এখনই সেগুলো ডিলিট করে দিন। অন্যথায় বিপদে পড়তে পারেন, যে কোনো সময়। এদিকে গবেষকরা অন্য অ্যাপগুলোও খতিয়ে দেখছেন। হয়তো এই তালিকা অদূর ভবিষ্যতে আরও লম্বা হতে পারে।

০৬ এপ্রিল ২০২৬

বিজ্ঞান-প্রযুক্তি মানবকল্যাণেরও অন্যতম ভিত্তি :: প্রযুক্তি মন্ত্রী

বিজ্ঞান-প্রযুক্তি মানবকল্যাণেরও অন্যতম ভিত্তি :: প্রযুক্তি মন্ত্রী

দৃষ্টি রিপোর্ট: বিজ্ঞান ও প্রযুক্তি শুধু অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি নয়, জাতীয় নিরাপত্তা, টেকসই উন্নয়ন এবং মানবকল্যাণের অন্যতম ভিত্তি বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। শনিবার (৪ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্সে দুই দিনব্যাপী ষষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এ কথা বলেন। এতে দেশের তরুণ বিজ্ঞানীরা কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে গবেষণা, উদ্ভাবন ও সম্ভাবনা তুলে ধরবেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মন্ত্রী বলেন, তরুণ বিজ্ঞানীদের অংশগ্রহণে আয়োজিত ‘ষষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস’ দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করবে। বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তি শুধু অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি নয়, বরং জাতীয় নিরাপত্তা, টেকসই উন্নয়ন এবং মানবকল্যাণের অন্যতম ভিত্তি। মন্ত্রী আরও বলেন, সরকার একটি জ্ঞানভিত্তিক ও উদ্ভাবননির্ভর বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে। এ লক্ষ্যে স্টেম শিক্ষার প্রসার, গবেষণাকে বাজারে রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ বৃদ্ধি এবং স্টার্টআপ ইকোসিস্টেম শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে। মন্ত্রী তরুণ বিজ্ঞানীদের উদ্দেশ্যে বলেন, আপনারাই ভবিষ্যতের নেতৃত্ব দেবেন। গবেষণা, উদ্ভাবন ও সৃজনশীলতার মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের পর অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের কাজে লাগানোর জন্যও তিনি আহ্বান জানান। মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকার বিজ্ঞান ও প্রযুক্তি খাতের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে। বিশেষ অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় দেশে কৃত্রিম বুদ্ধিমত্তাকে অগ্রাধিকার দিয়ে একটি জাতীয় এআই ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। ডেটা নিরাপত্তা, ব্যবস্থাপনা এবং কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও শিল্পখাতে এর কার্যকর ব্যবহার নিশ্চিত করতে সমন্বিত নীতিমালা ও গবেষণার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একইসঙ্গে স্টেম শিক্ষা, ন্যানো ও বায়োটেকনোলজি এবং সেমিকন্ডাক্টরখাতে উন্নয়নেও কাজ চলছে। ‘ইনোভেশন টু মার্কেট’ উদ্যোগের মাধ্যমে উদ্ভাবনকে বাজারের সঙ্গে সংযুক্ত করতে এবং একটি শক্তিশালী ইকোসিস্টেম গড়ে তুলতে পদক্ষেপ নেওয়া হয়েছে। শিগগিরই জাতীয় ইনোভেশন ফেয়ার আয়োজনের পরিকল্পনা রয়েছে। বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ বলেন, আজ আমরা চতুর্থ শিল্পবিপ্লবের যুগে অবস্থান করছি, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবন ও কর্মক্ষেত্রকে পরিবর্তন করছে। বাংলাদেশের তরুণ বিজ্ঞানীরাই এই পরিবর্তনের মূল চালিকাশক্তি। তিনি আরও বলেন, আমাদের উচিত প্রযুক্তি ব্যবহার করে দেশের বাস্তব সমস্যা, স্বাস্থ্য, কৃষি ও উদ্ভাবন,সমাধান করা এবং ডেটা নিরাপত্তা ও নৈতিকতা নিশ্চিত করা। কংগ্রেসে বিভিন্ন সেশন, গবেষণা উপস্থাপনা, প্যানেল আলোচনা এবং প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং প্রযুক্তি সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নিয়েছেন। আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ তরুণ বিজ্ঞানীদের মধ্যে গবেষণার আগ্রহ বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের উদ্ভাবন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ষষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. জেড এন তাহমিদা বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কংগ্রেসের চেয়ারপারসন মেজর জেনারেল (অব.) প্রফেসর ড. এএসএম মতিউর রহমান। বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের সেক্রেটারি প্রফেসর ড. ইয়ারুল কবির অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেন। ‘তরুণ বিজ্ঞানীরা কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য’ প্রতিপাদ্য নিয়ে ৪-৫ এপ্রিলে অনুষ্ঠিত এ কংগ্রেসের আয়োজন করেছে বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস। এ ছাড়াও অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষক, তরুণ বিজ্ঞানী, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন।

০৪ এপ্রিল ২০২৬

ভাসানী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ভাসানী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

দৃষ্টি নিউজ: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘বি’ (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৩ এপ্রিল) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশে সুশৃঙ্খলভাবে ওই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য(ভিসি) অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ ক্যাম্পাসের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন ও পরে অভিভাবকদের মতবিনিময় করেন। জিএসটি ভর্তি পরীক্ষা ২০টি বিশ্ববিদ্যালয়ে ‘বি’ (মানবিক) ইউনিটে পরীক্ষার্থীর সংখ্যা ৯৩ হাজার ১০২ জন । এর মধ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৭২১ জন। জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা আগামি ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে।

০৩ এপ্রিল ২০২৬