শিশুদের ফল চেনা ও পুষ্টির খোঁজে ফল উৎসব

D
Dristy TV
টাঙ্গাইল সদর প্রকাশিত: ২৬ জুন ২০২৬, দুপুর ১২:১২
শিশুদের ফল চেনা ও পুষ্টির খোঁজে ফল উৎসব

দৃষ্টি রিপোর্ট:

‘নিয়মিত দেশীয় ফল খেলে- সব ধরনের পুষ্টি মেলে’ প্রতিপাদ্যে টাঙ্গাইল সদর উপজেলার বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে শিশুদের নিয়ে দেশীয় ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে দেশীয় ফলের পরিচিতি ও পুষ্টিগুণ সম্পর্কে শিশু শিক্ষার্থী ও পাঠাগারের পাঠকদের সচেতন করতে ওই উৎসবের আয়োজন করা হয়।

বাতিঘর আদর্শ পাঠাগারের সভাপতি মো. শাহজাহানের সভাপতিত্বে পাঠাগার প্রাঙ্গণে আয়োজিত ফল উৎসবের আলোচনায় অংশ নেন, পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. কামরুজ্জামান, পুষ্টিবিদ মো. আব্দুল হাকিম, কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. হালিমুজ্জামান, পাঠাগারের উপদেষ্টা হাজী মো. কোরবান আলী, সদস্য হুমায়ুুন কবির, রেজোওয়ানা শরীফ, আতাউর রহমান মিন্টু, সদস্য শাকিল আহমেদ, মাহবুব হাসান আদর, সিয়াম হোসেন, পাঠাগারের সহকারী গ্রন্থাগারিক সীমা আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, বৈচিত্র্যময় বাংলাদেশের মৌসুমী ফলের সাথে বিশ্বের কোন দেশের ফলেরই তুলনা হয় না। দেশীয় ফলের স্বাদ ও পুষ্টিগুণ প্রতিটি ঋতুর সঙ্গে পরিবর্তনশীল। মানব দেহের সুস্থ্যতার জন্য নিয়মিত দেশী ফল খাওয়া উচিত।

পাঠাগার কর্তৃপক্ষ জানায়, বই পাঠের পাশাপাশি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ এবং দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত করে তুলতে বিভিন্ন শিক্ষামূলক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করা হয়- এরই ধারাবাহিকতায় ফল উৎসবের আয়োজন করা হয়।

একই বিষয়ের আরও খবর